শেরপুরের নকলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর হাসমত আলী ওরফে হাসুকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। পুত্রবধূর দায়ের করা অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, হাসমত আলী ওরফে হাসুর ছেলে ঢাকায় কাঁচামালের ব্যবসা করে। সে কয়েক মাস পরপর বাড়িতে আসে। গত ৬ মার্চ দুপুরে হাসু তার পুত্রবধূকে ধর্ষণ করে বলে ১৪ মার্চ রাতে পুত্রবধূ বাদী হয়ে নকলা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান জানান, পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর হাসমত আলী ওরফে হাসুকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করি। পুত্রবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।