আবারো খেলার মাঠে ঝড়ে গেল একটা প্রাণ। মাত্র ১৯ বছর বয়সে রাশিয়ার আইস হকি প্লেয়ার তিমুর ফাইজুৎদিনভ চলে গেলেন না ফেরার দেশে।
ঘটনা গত শুক্রবারের। জুনিয়র আইস হকি লিগে খেলা ছিল তিমুরের ক্লাব ডাইনামো সেন্ট পিটার্সবার্গ ও লোকো ইয়ারোসলাভালের। খেলার মাঝপথেই মাথায় চোট পান তিমুর। সঙ্গে সঙ্গে তাকে পাঠানো হয় হাসপাতালে।
সেদিন থেকেই লড়াই শুরু। মঙ্গলবার সব চেষ্টাকে বৃথা করে তিমুর পাড়ি দেন না ফেরার দেশে। তরুণ এই খেলোয়াড়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাশিয়ার ক্রীড়াঙ্গনে।
জুনিয়র পর্বের খেলায় এমন ঘটনা ও ১৯ বছরের তরতাজা প্রাণ ঝড়ে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই। একাধিক ক্লাব তিমুরের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। কেউ নিজের হেলমেটে তিমুরের জার্সি নম্বর লিখেছেন, কেউ শেষ শ্রদ্ধা জানাতে বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম।