ঢাকা সংবাদপত্র হকার্স সমবায় সমিতি

বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ২০১৯-২০ অনুষ্ঠিত হযেছে। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে মতিঝিলে রাজউক অ্যাভিনিউতে সমিতির প্রধান কার্যালয়ে এ সভা হয়। গত ৪০ বছরের ইতিহাসে এই প্রথম সমিতির প্রায় পাঁচ শতাধিক শেয়ারহোল্ডারের উপস্থিতি ছিল।

সমিতির বর্তমান সহসভাপতির প্রস্তাবনায় সভায় সভাপতিত্ব করেন সমিতির প্রবীণ সদস্য, সাবেক পরিচালক ও অত্র সমিতির বর্তমান উপদেষ্টা মো. জয়নাল আবেদীন। সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান তার বক্তব্যে বিগত বছরের যাবতীয় উন্নয়ন ও ২০২০-২১-এর বাজেট উপস্থাপন করেন। এ সময় উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে বাজেট পাসে সমর্থন দেন। সভায় সমিতির সহসভাপতি মো. নূর নবী খান বক্তব্য রাখেন। তিনি সাধারণ সম্পাদকের বক্তব্যে ঐকমত্য পোষণ করেন।

সমিতির উপদেষ্টা এবিএম বেলাল হোসেন খান সমিতির প্রয়াত সদস্যদের জন্য একটি শোক প্রস্তাব উপস্থাপন করেন। উপস্থিত সদস্যরা সাধারণ সভায় সার্বিক প্রয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আয়োজক তথা ম্যানেজিং কমিটির সব সদস্যকে ধন্যবাদ জানান।

সভায় বিভিন্ন স্থান থেকে আসা সব সদস্যকে যথাসময়ে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করায় সভাপতি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিজ্ঞপ্তি।