গরমে তেল-মসলাবিহীন সালাদ স্বাস্থ্যের জন্য উপকারী। কয়েক রকম সালাদের রেসিপি দিয়েছেন নাদিয়া নাতাশা
রাশিয়ান সালাদ
উপকরণ
মুরগির মাংস ছোট টুকরো করে কাটা আধা কাপ, আলু টুকরো করে কাটা ১ কাপ, গাজর ছোট টুকরো করে কাটা ১ কাপ, শসা টুকরো আধা কাপ, মেয়োনিজ আধা কাপ, লেবুর রস ৪ চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ, চিনি ১ চা চামচ, লবণ আধা চা চামচ, চেরি ৫ পিস, আঙুর ৭টি।
যেভাবে তৈরি করবেন
১. মুরগির মাংস, আলু, গাজর আলাদা সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন।
২. এরপর মুরগির মাংস, আলু, গাজর, শসা একসঙ্গে নিয়ে এর মধ্যে লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, চিনি ও লবণ দিয়ে মেখে নিন।
৩. শেষে মেয়োনিজ দিন।
৪. পরিবেশনের আগে চেরি, আঙুর দিয়ে পরিবেশন করুন।
চিকেন ক্যাশোনাট সালাদ
উপকরণ
চিকেনের জন্য : মুরগির বুকের মাংস ছোট টুকরো ১ কাপ, কর্নফ্লাওয়ার দেড় টেবিল চামচ, সয়াসস আধা চা চামচ, লবণ আধা চা চামচ, মরিচের গুঁড়ো সিকি চা চামচ, আদা বাটা সিকি চা চামচ, রসুন বাটা সিকি চা চামচ, ডিম ১টি, তেল সিকি কাপ।
সালাদের জন্য : কাজুবাদাম সিকি কাপ, শসা টুকরো সিকি কাপ, টমেটো টুকরো সিকি কাপ, গাজর কুচি সিকি কাপ, ধনে পাতা কুচি ২ টেবিল চামচ, স্প্রিং অনিওন ১ টেবিল চামচ, ফিসসস সিকি চা চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, সুইট চিলি সস ২ টেবিল চামচ, অলিভ অয়েল আধা চা চামচ, লেবুর রস ১ চা চামচ, চিনি আধা চা চামচ, লবণ এক চিমটি।
যেভাবে তৈরি করবেন
১. মুরগির মাংসের সঙ্গে কর্নফ্লাওয়ার, সয়াসস, লবণ, মরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা ও ডিম মিশিয়ে নিন।
২. মাংস ভেজে তুলে রাখুন। এই তেলে বাদাম লালচে করে ভাজুন।
৩. প্লেটে সালাদের উপকরণ নিয়ে ভেজে রাখা চিকেন এবং বাদাম মিশিয়ে তৈরি করে নিন ।
গ্রিক সালাদ
উপকরণ
লেটুস পাতা ১ কাপ, ক্যাপসিকাম ১ কাপ, শসা কিউব ২ কাপ, পেঁয়াজ টুকরো ১টি, রেড ক্যাবেজ ১ কাপ, অলিভ ১২টি, চিজ কিউব ১ কাপ, অলিভ অয়েল ২ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, ব্ল্যাক পেপার আধা চা চামচ, অরিগানো ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. বড় পাত্রে সবজি ও চিজ নিন।
২. এবার অলিভ অয়েল, লেমন জুস, অরিগানো, পেপার হুইস্ক করে সালাদে মিশিয়ে নিন।
ইতালিয়ান গ্রিল চিকেন সালাদ
উপকরণ
চিকেন মেরিনেডের জন্য : মুরগির বুকের মাংস ১টি, অরিগানো আধা চা চামচ, পাপরিকা ১ চা চামচ, চিকেন পাউডার ১ চা চামচ, লেবুর রস ১ সিকি চা চামচ, চিলি ফ্লেক্স ২ চা চামচ, ব্ল্যাক পেপার আধা চা চামচ, লবণ সিকি চা চামচ।
সালাদের জন্য : লেটুস পাতা টুকরো ১ কাপ, শসা ১ কাপ, টমেটো ১ কাপ, ক্যাপসিকাম ১ কাপ।
ড্রেসিংয়ের জন্য : লেবুর রস ২ টেবিল চামচ, মিন্ট আধা কাপ, প্লেন ইয়োগার্ট ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ২টি, ধনে পাতা আধা কাপ, অলিভ অয়েল ২ টেবিল চামচ, ফ্রেশ ক্রিম ২ টেবিল চামচ, লবণ আধা চা চামচ, ব্ল্যাক পেপার আধা চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. ড্রেসিং সব মিশিয়ে নিন।
২. সামান্য অলিভ অয়েল দিয়ে মুরগি ফ্রাইপ্যানে গ্রিল করে সøাইস করে কাটুন।
৩. সালাদে ড্রেসিং ঢেলে ওপরে গ্রিল চিকেন দিয়ে পরিবেশন করুন।