কমলগঞ্জ

চা-বাগান ব্যবস্থাপকের মোটরসাইকেল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

মৌলভীবাজারের কমলগঞ্জের দেওয়াছড়া চা-বাগানের ব্যবস্থাপকের মোটরসাইকেল তার বাংলো থেকে এনে বাগানে ১৬ নম্বর সেকশনের রাস্তায় আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওয়াছড়া চা-বাগানের ব্যবস্থাপক মোস্তফা জামান বাগানের কাজের জন্য মোটরসাইকেল ব্যবহার করে আসছেন। গতকাল ভোরে দুর্বৃত্তরা বাংলোতে রাখা মোটরসাইকেলটি সেখান থেকে নিয়ে পাশর্^বর্তী ১৬নং সেকশনের রাস্তায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়। চা-বাগানের ব্যবস্থাপকের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

দেওয়াছড়া চা-বাগানের ব্যবস্থাপক মোস্তফা জামান বলেন, ‘প্রতিদিনের মতো বাংলোতেই মোটরসাইকেলটি রাখা ছিল। ভোরে হয়তো প্রহরীদের ফাঁকি দিয়ে কে বা কারা বাইকটি নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় লিখিত অভিযোগ দিয়েছি।’