টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদী থেকে একটি ভাসমান গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির পরিচয় পাওয়া যায়নি।
রবিবার বেলা সোয়া ১১টার দিকে মির্জাপুর সদরের একাব্বর হোসেন এমপি সেতুর পশ্চিম পাশ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, রবিবার সকালে স্থানীয় লোকজন নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পান। থানা পুলিশে খবর দেয়া হলে পুলিশ নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফয়েজ আহমেদ জানান, নদীতে ভেসে আসা মরদেহের বিভিন্ন অংশ খসে পড়েছে। মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে হবে বলে তিনি জানান।