চাঁদাবাজির মামলায় মিরসরাইয়ে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে চাঁদাবাজির মামলায় মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি ওমর ফারুককে গ্রেপ্তার করছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বড়তাকিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ওমর ফারুক, মো.শাহিন, রায়হান হামিদ, লিমন বড়ুয়া, আব্দুল কাইয়ুম ও  ঈমাম হোসেনের বিরুদ্ধে মো. ফজলুল করিম নামে এক ব্যক্তি মিরসরাই থানায় একটি মামলা করে।

মিরসরাই থানার উপ-পরিদর্শক রাজিব পোদ্দার জানান, ওমর ফারুক ১৭ মার্চ সন্ধ্যায় মো. ফজলুল করিমের কাছে চাঁদা দাবি করে তাকে মারধর করেন। এ ঘটনায় ফজলুল করিম বাদী হয়ে মিরসরাই থানায় একটি দায়ের করেন। ওই মামলায় ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে।