করোনার মধ্যেও হলভর্তি দর্শক
১৯ মার্চ মুক্তি পেয়েছে জন আব্রাহাম এবং ইমরান হাশমি অভিনীত ক্রাইম থ্রিলার অ্যাকশন সিনেমা ‘মুম্বাই সাগা’। প্রথম দিনের আয় ছিল ২.৮৩ কোটি রুপি। চলচ্চিত্র বিশ্লেষকরা ধারণা করছিলেন সামনের দিনগুলোতে ছবিটির আয় বাড়বে। সে অনুমানই ঠিক হচ্ছে। মাত্র ৫০ কোটি রুপি বাজেটের ‘মুম্বাই সাগা’ ছবিটি মুক্তির তিন দিনে আয় করেছে ৮.৬৫ কোটি রুপি! যার ভেতর শনিবার আয় ছিল ২.৪ এবং ছুটির দিন রবিবার ছিল ৩.৫ কোটি রুপি! স্বাভাবিক পরিস্থিতি থাকলে ছবিটির আয় আরও বাড়ত। তবে বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে এখন পর্যন্ত ছবিটির আয়কে ‘বেশ ভালো’ বলছেন ট্রেড অ্যানালিস্টরা। আশির দশকের প্রেক্ষাপটে মুম্বাই শহরের আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে নির্মিত ‘মুম্বাই সাগা’। যেখানে অমর্ত্য রাও নামে এক গ্যাংস্টারের চরিত্রে ছকভাঙা অভিনয়ে দেখা গেছে জন আব্রাহামকে। যিনি মূলত আশির দশকের মুম্বাই শহরের আন্ডারওয়ার্ল্ডকে নিজের পায়ের তলায় রাখতে চান। অপরদিকে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন ইমরান হাশমি। যার একমাত্র লক্ষ্য মুম্বাইকে অপরাধমুক্ত রাখা। তাই অমর্ত্যর সাম্রাজ্যকে শেষ করতে উঠেপড়ে লাগেন। ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় গুপ্তা। আরও অভিনয় করেছেন সুনীল শেঠি, কাজল আগারওয়াল, মহেশ মাঞ্জরেকার, গুলশান গ্রোভার, আমোল গুপ্তে, রোহিত রায় এবং প্রতীক বব্বর।