চালের রুটি

উপকরণ

চালের গুঁড়ো ১ কাপ, পানি ১ কাপ, লবণ আধা চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. এক কাপ ফুটনো পানিতে লবণ ও চালের গুঁড়ো দিয়ে দিন।

২. চুলার জ্বাল অল্প করে পাঁচ মিনিট ঢেকে রেখে মেখে খামির বানিয়ে নিন।

৩. এবার রুটি বানিয়ে তাওয়ায় ছেঁকে নিন।