২০ ব্যাংকারের পদোন্নতি ও বদলি

রাষ্ট্রীয় মালিকানাধীন দুই ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানের ২০ ব্যাংকারের একযোগে পদোন্নতি ও বদলি হয়েছে। এর মধ্যে ১৭ জন উপমহাব্যবস্থাপক (ডিজিএম) পদে পদোন্নতি পেয়ে ব্যবস্থাপক (জিএম) হয়েছেন। আর তিনজন জিএম এক জায়গা  থেকে আরেক জায়গায় বদলি হয়েছেন।

 অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত সপ্তাহে এ নিয়ে দুটি ভিন্ন প্রজ্ঞাপন জারি করেছে। ব্যাংক দুটি হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও কর্মসংস্থান ব্যাংক। আর আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি)।

 নিয়োগ/পদোন্নতি ও পদায়নবিষয়ক নীতিমালা-২০১৯ অনুযায়ী তাদের এ পদোন্নতি ও বদলি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।