নদীতে ভেসে যাওয়া হরিণ উদ্ধার করলেন জেলেরা

মোংলার জয়মনি এলাকায় পশুর নদী থেকে একটি জীবিত হরিণ উদ্ধার করেছেন জেলেরা। পরে জেলেরা হরিণটি বনবিভাগের কাছে বুঝিয়ে দেন। বনবিভাগ হরিণটিকে আবার বনে ছেড়ে দিয়েছে। 

সোমবার দুপুরের দিকে হরিণটি পশুর নদীর পশ্চিম পাড়ের সুন্দরবন থেকে ভেসে পাড়ের লোকালয়ের দিকে যাচ্ছিল। এ সময় পশুর নদীতে থাকা জেলেরা হরিণটিকে উদ্ধার করে। 

খবর পেয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুর রহমানসহ বনপ্রহরীরা ঘটনাস্থলে পৌঁছালে জেলেরা হরিণটি তাদের বুঝিয়ে দেন। 

এরপর হরিণটিকে বনের করমজন বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বনে ছেড়ে দেয় বন বিভাগ।