ফেনীতে সব ধরনের জনসমাগম দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা

ফেনীতে ক্রমাগতভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সামাজিক অনুষ্ঠানসহ সব ধরনের জনসমাগম বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মনজুরুল ইসলাম এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছেন।

এতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কায় সব ধরনের সভা-সমাবেশ, ফেনী জেলার দর্শনীয় স্থান সমূহ, বিনোদন কেন্দ্র, পার্ক কমিউনিটি সেন্টার এবং যেকোনো সামাজিক অনুষ্ঠান দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান জেলা প্রশাসক ওহিদুজ্জামান।