হলিউডে অনুষ্ঠিতব্য এবারের ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন তানজিয়া জামান মিথিলা। গত ৩ এপ্রিল র্যাডিসন হোটেলে স্বল্প পরিসরে আয়োজিত ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’-এর মুকুট উঠেছে তার মাথায়। এ নিয়ে কথা বলেছেন তিনি
অনুভূতি...
এমন সম্মানজনক একটি প্রতিযোগিতায় বিজয়ী হওয়া যে কারো জন্য আনন্দ ও গৌরবের। এ কম্পিটিশনের জন্য অনেক কষ্ট করেছি। টানা কয়েক মাস একটা নতুন পরিবেশ ও রুটিনের মধ্য দিয়ে যেতে হয়েছে। চেনা জগৎ, ক্যারিয়ার পেছনে ফেলে নতুন একটি অভিজ্ঞতা সঞ্চারের জন্য ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ প্রতিযোগিতায় নাম লেখাই। আমাকে মুকুট পরিয়ে দেন জনপ্রিয় বলিউড তারকা চিত্রাঙ্গদা সিং। সবমিলিয়ে আমার অভিজ্ঞতা অত্যন্ত সুখকর। এখন একটাই চাওয়া, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ‘মিস ইউনিভার্স ২০২০’-এর মূল প্রতিযোগিতায় বাংলাদেশকে চমৎকারভাবে তুলে ধরা। হার-জিতের চেয়ে বড় কথা হলো আমি কী ইমপ্যাক্ট ফেলতে পারলাম। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করাই আমার প্রধান লক্ষ্য।
অভিজ্ঞতা...
আমি বাংলাদেশের র্যাম্প মডেলিং ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে কাজ করছি। সেই হাতে-কলমে শিক্ষা আমাকে এ প্রতিযোগিতার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করেছে। ২০১৯ সালের শেষের দিকে পোল্যান্ডে অনুষ্ঠিত মিস সুপ্রান্যাশনাল প্রতিযোগিতায় আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি। তাই আগেই ক্যাটওয়াক, ফটোশ্যুট, পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে চলা, শারীরিক গঠন, ফ্যাশন সেন্স ইত্যাদি বিষয়ে শিখেছি। কিন্তু ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় একটা সুষ্ঠু রুটিনের মধ্যে থেকে সেসব আরও শানিত হয়েছে।
সমালোচনা...
একজন প্রতিষ্ঠিত মডেল হিসেবে কেন এ প্রতিযোগিতায় গিয়েছি, এটা নিয়ে কেউ কেউ সমালোচনা করেছেন। কিন্তু তারা ঠিক করেননি। নিজেকে একটা গ-িতে আটকে রাখার কোনো মানে নেই। আর প্রতিযোগিতার নীতিমালায়ও লেখা নেই যে শুধু নিউ কামাররাই নাম লেখাতে পারবে। বিভিন্ন দেশে খোঁজ নিলে দেখবেন অনেক বিখ্যাত তারকা মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ঐশ^রিয়া রাই মিস ইন্ডিয়া হওয়ার আগেই তো মডেল হিসেবে দারুণ জনপ্রিয় ছিলেন। এমন তো নয় যে, আমরা প্রতিষ্ঠিত বলে কম কষ্ট করেছি। এ প্রতিযোগিতার জন্য আমাকে অনেক ছাড় দিতে হয়েছে।
অভিনয়...
অভিনয় করতে খুব ভালো লাগে। একটি সিনেমায় কাজও করেছি। সোশ্যাল মিডিয়ায় আমার ছবি দেখে বলিউডের নামকরা সিনেমাটোগ্রাফার ও নির্মাতা হায়দার খান ‘রোহিঙ্গা’ নামের মুভিটির প্রস্তাব দেন। রোহিঙ্গা সমস্যা নিয়ে সিনেমা হলেও এটি মূলত একটি প্রেমের গল্প। আমি এখানে মিয়ানমার থেকে আসা হোসনা আরা নামে একটি রোহিঙ্গা মেয়ের চরিত্রে ভালো বাজেট, গল্প, পরিচালক ও সহশিল্পী মিলে গেলে নিয়মিত সিনেমা করব।