কুমিল্লার দাউদকান্দিতে সরকারি নির্দেশনা অমান্য করে বিদ্যালয়ে পাঠদান করায় প্রধান শিক্ষককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার গৌরীপুর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোসা. দিপু মনিকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম শেখ।
তিনি জানান, করোনাকালীন সরকারি নির্দেশনা অমান্য করে বিদ্যালয়ে পাঠদান করানো হচ্ছে এমন সংবাদ শুনে তাৎক্ষণিক অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, এসএসসি পরীক্ষার ফরম পূরণ এবং পঞ্চম শ্রেণির অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসেছিল।