কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ৪১ জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় (রবিবার রাত ১১টা পর্যন্ত) নতুন করে আরও ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায় ১৯ জন, কটিয়াদীতে ৩ জন, কুলিয়ারচরে ২ জন, ভৈরবে ১১ জন, বাজিতপুরে ১ জন, মিঠামইনে ৪ জন ও অষ্টগ্রামে ১ জন রয়েছেন। 

রবিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগী সংখ্যা ৩ হাজার ৯৬৩ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করোনা রোগী ১ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩ জন এবং আইসিইউতে ভর্তি রয়েছে ৬ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে রয়েছেন ২৪০ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ২৫ জন।