সুনামগঞ্জের শাল্লা উপজেলার আনন্দপুরে ট্রাক্টর চাপায় মহিতুষ ওরফে বাদল দাস (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে শাল্লা উপজেলার আনন্দপুর বাজারের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শ্রমিক শাল্লা উপজেলার হবিবপুর গ্রামের মানিক দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে উপজেলার আনন্দপুর বাজার সড়কের পাশেই দাঁড়িয়ে ছিলেন বাদল দাশ। এ সসময় বিপরীতমুখী একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে এসে চাপা দেয় বাদল দাশকে। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার ওসি নাজমুল হক। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ট্রাক্টর রেখে চালক পালিয়ে গেছে।