দেশের ইলিশ সম্পদের উন্নয়ন বাধাগ্রস্ত করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, ‘দেশের মৎস্য সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার। অথচ অবৈধভাবে জাটকা আহরণের নেপথ্যে কিছু মানুষ কাজ করছে। অবৈধ মৎস্য আহরণে যে ট্রলারগুলো পাওয়া যায় সেগুলো সাধারণ মৎস্যজীবীদের নয়, কিছু ধনী অসাধু ব্যক্তির। পুষ্টিকর মাছ ইলিশ যাতে বৃদ্ধি করা না যায় সেজন্য তারা কাজ করে। তারা সমাজ ও দেশের শত্রু।’ গতকাল সোমবার ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২১’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হন রেজাউল করিম। মৎস্যমন্ত্রী বলেন, ‘অনেক সময় বিষাক্ত দ্রব্য নির্গমন, অবৈধ বালু উত্তোলনের জন্য মা ইলিশ নির্বিঘে্ন ইলিশ সম্পদের উন্নয়ন বাধাগ্রস্ত করলে ব্যবস্থা ডিম ছাড়তে পারে না।