বাদশাহর আনুগত্য স্বীকার জর্ডানের প্রিন্সের

অভ্যুত্থানচেষ্টার অভিযোগে ‘গৃহবন্দি’ হওয়া জর্ডানের প্রিন্স হামজা বিন হুসেইন অবশেষে বাদশাহর আনুগত্য স্বীকার করতে রাজি হয়েছেন। ক্ষমতাসীন আল হাশেমি পরিবারের ঐতিহ্য ও বিধিবিধান মেনে চলারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গত সোমবার দেশটির রাজকীয় আদালতের এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।

সোমবার বাদশাহর চাচা প্রিন্স হাসানসহ রাজপরিবারের ঊর্ধ্বতন সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর বাদশাহর আনুগত্য স্বীকার সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেন প্রিন্স হামজা।

চিঠিতে দেশটির সাবেক এই যুবরাজ বলেন, ‘আমি নিজেকে বাদশাহর কাছে সোপর্দ করে দিলাম। প্রিয় আল হাশেম রাজপরিবারের সংবিধানের প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ থাকব এবং বাদশাহ ও যুবরাজকে সব সময় সহায়তা দিয়ে যাব।’