সালথায় বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা: গ্রেপ্তার ৮

লকডাউনের প্রথম দিনে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে ফরিদপুরের সালথায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সংঘর্ষের পর গুজবকে কেন্দ্র করে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছে পুলিশ।
সালথা থানার ওসি মো. আসিকুজ্জমান জানান, উক্ত ঘটনায় ৮৮ জনের নাম উল্লেখ করে এবং আরও তিন থেকে চার হাজার অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত আটজনকে আটক করা হয়েছে।

তিনি জানান, এই মামলাটি করেন সালথা থানার এসআই মিজানুর রহমান। পুলিশ হামলার সঙ্গে সম্পৃক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।