টিকার দ্বিতীয় ডোজ নিলেন মোদি

করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) তিনি টিকার এ ডোজটি নিয়েছেন বলে খবর দিয়েছে এনডিটিভি।

গত ১ মার্চ টিকার প্রথম ডোজ নেওয়ার ৩৭ দিন পর মোদি দ্বিতীয় ডোজ নিলেন। তিনি ভারত বায়োটেক ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) তৈরি করোনাভাইরাস টিকা ‘কোভ্যাক্সিন’ নিয়েছেন। পরে টুইটারে নিজের দ্বিতীয় ডোজ নেওয়ার একটি ছবি পোস্ট করে মোদি যোগ্য সবাইকে দ্রুত তা নিতে আহ্বান জানান। তিনি বলেন, ‘আজ এআইআইএমএসে কভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নিলাম। ভাইরাসকে হারানোর যে অল্প কয়েকটি উপায় আমাদের আছে, তার মধ্যে টিকা অন্যতম। আপনি টিকা নেওয়ার যোগ্য হলে দ্রুত নিয়ে নিন।’