ফোল্ডেবল ক্লিক চেয়ার

ভাঁজ করা ছাতার মতো যদি আপনার হাতে এনে দেওয়া হয় ভাঁজ করা চেয়ার, যা এক ক্লিকে ভাঁজ খুলে আপনাকে বসার ব্যবস্থা করে দেবে, কেমন হবে বিষয়টি? বসার চেয়ারে এই চমৎকার প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে আমেরিকার ইনডিগো গো। কোম্পানির নামের সঙ্গে মিল রেখে ফোল্ডেবল এই চেয়ারের নাম দেওয়া হয়েছে ‘গো চেয়ার’। যেকোনো স্থানে মাটি থেকে মাত্র ১০ ইঞ্চি উঁচুতে এই চেয়ারটি ১৩৬ কেজি পর্যন্ত ভার নিতে সক্ষম। চেয়ারটির ওজন মাত্র ১.৩ কেজি। আকর্ষণীয় ব্যাপার হচ্ছে চেয়ারটি পানিরোধী।

ভাঁজ খোলা বা লাগানো বিষয়টিকে শুনতে জটিল মনে হলেও মোটেও তা নয়। চেয়ারটির সেটআপ খুবই সহজ। কীভাবে ব্যবহার করবেন সেটি কেনার সময়ই দেখিয়ে দেওয়া হবে। তাই কনসার্ট থেকে শুরু করে ক্যাম্পিং, সৈকতে বসার জন্য, বা বন্ধুদের নিয়ে বারবিকিউ করতে যাওয়ার সময় এই চেয়ার খুব সহজে আপনার প্রয়োজন মেটাবে। আমাজনে অথবা ইনডিগো গোর ওয়েবসাইটে গিয়ে খুব সহজে যে কেউ এই চেয়ারের অর্ডার করতে পারেন। চেয়ারটির মূল্য ৩৮ ডলার।