নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকায় এক অভিযানে ৪৪ হাজার ৬৪০ পিস ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ ব্যাটালিয়ন) একটি দল।
সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) উপ-অধিনায়ক মেজর নূরুদ্দীন মাকসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আজ (সোমবার) ভোর পৌনে ৪টার দিকে দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নে সীমান্তে বারমারী বিওপি’র (বর্ডার অবজারভেশন পোস্ট) বিজিবির একটি দল অভিযান পরিচালনা করে।
গোয়েন্দা তথ্যে ভিত্তিতে সীমান্তে ১১৬৩ নং পিলারের এক কি.মি. বাংলাদেশে অভ্যন্তরে মিনকি নামক স্থান হতে ৪৪ হাজার ৬৪০ পিস ভারতীয় কাবেরি মেহেদী জব্দ করতে পারে বিজিবি’র সদস্যরা।
বিজ্ঞপ্তিতে মেজর নূরুদ্দীন মাকসুদ আরও জানান, জব্দকৃত চোরাচালানি মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেয়া হবে। এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ৬৯ হাজার ৯১০ হবে। তবে এ অভিযানে কোন চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি জানান তিনি।