বসুন্ধরা ও রংধনু গ্রুপের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসুন্ধরা ও রংধনু গ্রুপের উদ্যোগে ২০ হাজার দুস্থ ও অসহায় পরিবারকে গরু ও মুরগির মাংস, তেল, ডাল, চাল, চিনি, ছোলা বুট, মুড়ি, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন ত্রাণ এবং ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়ায় ইউনিয়নের নাওড়া এলাকায় চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এসব ত্রাণ ও ইফতারসামগ্রী বিতরণ করা হয়। কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি সামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক।

জেলা পরিষদের সদস্য ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়নপ্রত্যাশী রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমানের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু, থানা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য করিম পাঠান, থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিলন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হাজি ইয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল আউয়াল প্রমুখ।