এক ঝলকে

হলিউডে হুমা কোরেশি

মুক্তি পেয়েছে জ্যাক স্নাইডারের ছবি ‘আর্মি অফ দ্য ডেড’-এর ট্রেলার। এই ছবির মাধ্যমেই হলিউডে পা রাখলেন হুমা কোরেশি। পরিচালককে ধন্যবাদ জানিয়ে ছবির ট্রেলারটি টুইটারে শেয়ার করেছেন অভিনেত্রী। টুইটারে শেয়ার করা ট্রেলারটির ক্যাপশনে হুমা লিখেছেন, ‘গুণী মানুষ জ্যাক স্নাইডারের ছবিতে ছোট একটি চরিত্রে কাজ করে গর্বিত। আমি সবসময়ে তার ভক্ত এবং চিরদিনের বন্ধু।’

চরিত্রের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি হুমা। তবে জানিয়েছেন, ‘গীতা’ নামের একজন ‘জম্বি সার্ভাইভার’-এর ভূমিকায় দেখা যাবে তাকে। ‘আর্মি অফ দ্য ডেড’-এর গল্প জম্বিদের নিয়ে। কল্পবিজ্ঞান,অ্যাডভেঞ্চার ও হরর উপাদানে তৈরি এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন হলিউড অভিনেতা ডেভ বাতিস্তা। ছবিতে বিভিন্ন চরিত্রে দেখা যাবে এল পার্নেল, ওমারি হার্ডউইক, থিও রোসির মতো অভিনেতা-অভিনেত্রীদের। ১ মে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি।