মেঘনার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক সরকার আব্বাসীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হত্যা ও অস্ত্র মামলার প্রধান আসামি হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আবুজাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাময়িক বরখাস্তের বিষয়টি মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে এ তথ্য নিশ্চিত করেছেন।

মেঘনা থানার ওসি আব্দুল মজিদ জানান, গত ৩১ মার্চ ফারুক আব্বাসী জেলা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছেন।