স্যান্ড্রার জন্য ছোট চরিত্রে রাজি ব্র্যাড পিট

হলিউডের দুই মহাতারকা ব্র্যাড পিট ও স্যান্ড্রা বুলককে একসঙ্গে দেখার জন্য অনেক দিন ধরে মুখিয়ে আছে দর্শক। ইতিমধ্যে ‘বুলেট ট্রেন’ ছবির কথা তারা জেনেছেন। এবার এর সঙ্গে যুক্ত হলো নতুন একটি।

দ্য হলিউড রিপোর্টার জানাচ্ছে, স্যান্ড্রা অভিনীত ‘দ্য লস্ট সিটি অব ডি’ সিনেমায় দেখা যাবে পিটকে।

রোমান্টিক, অ্যাকশন ও কমেডির মিশেলে তৈরি হচ্ছে ছবিটি। যেখানে নায়ক হিসেবে আছেন চ্যানিং টাটুম।

বলা হচ্ছে, ‘লস্ট সিটি অব ডি’তে ক্যামিও চরিত্রে আছেন ব্র্যাড পিট। এর আগে তার ‘বুলেট ট্রেন’-এ ছোট একটি চরিত্রে রাজি হয়েছিলেন স্যান্ড্রা বুলক। তাই একে নায়কের সৌজন্য উপহার বললেও ভুলে হবে না।

‘বুলেট ট্রেন’ পরিচালনা করছেন ডেভিড লিচ। অন্যদিকে ‘লস্ট সিটি অব ডি’র পরিচালক অ্যাডাম ও অ্যারন নি। এ ছবিতে স্যান্ড্রার চরিত্র রোমান্স ঔপন্যাসিকের। কাল্পনিক এক শহর নিয়ে লিখতে গিয়ে এর সত্যিকারের অস্তিত্ব খুঁজে পান। উপন্যাসের চরিত্রের সঙ্গে মিলে অদ্ভুত এক অ্যাডভেঞ্চারের মুখোমুখি হন। খপ্পরে পড়েন একদল ডাকাতের।

এই গরমে ডমিনিকান রিপাবলিকে ‘লস্ট সিটি অব ডি’র শুটিং হওয়ার কথা রয়েছে।

এর আগে বিখ্যাত ‘ওশানস ১১’ সিরিজে অভিনয় করেন ব্র্যাড পিট ও স্যান্ড্রা বুলক, তবে আলাদা আলাদা কিস্তি কিস্তিতে দেখা যায় তাদের।