ঠাকুরগাঁওয়ে করোনায় বৃদ্ধের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঠাকুরগাঁও সিভিল সার্জনের প্রতিবেদনে বলা হয়, বৃদ্ধের বাড়ি সদর উপজেলার সালন্দর গ্রামে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০ জনে। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে এটিই জেলায় প্রথম মৃত্যু।

এদিকে জেলায় নতুন করে আরও ৪ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো এক হাজার ৬০৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছে এক হাজার ৪৯৭ জন।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।