কিশোরগঞ্জে ধানক্ষেতে শিশুর গলাকাটা লাশ

কিশোরগঞ্জের তাড়াইলে একটি ধান ক্ষেত থেকে রিফাত (১০) নামে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার তালজাঙ্গা এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। রিফাত ওই এলাকার দুলাল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সকাল থেকে বাড়ির লোকজন রিফাতকে খুঁজে পাচ্ছিল না। পরে সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি পাশে একটি ক্ষেতে তার গলাকাটা লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিফাতের লাশ উদ্ধার করে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।