নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের নাম বাবুল মিয়া (৫০)। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের সৈয়দপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু বলেন, বাবুলের মৃত্যুর খবর পেয়েও কোনো আত্মীয়-স্বজন হাসপাতালে লাশ গ্রহণ করতে আসেনি। তাই আমি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ ওয়ার্ডের কাউন্সিলর লাশটি গ্রহণ করে সৎকারের ব্যবস্থা করেছি।
তিনি আরও বলেন, গত বছর মৃত্যুর খবর পেয়ে স্বজনের পাশে অনেকেই থাকেননি। তবে, এ বছর এটাই প্রথম আমার দেখা। খবর পেয়ে লাশটি সৎকারের ব্যবস্থা করেছি।