ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় বান্দরবানে মো. জিহাদ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেইসবুক প্রোফাইলে জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব পরিচয় দেয় জিহাদ।
গতকাল শনিবার সকালে বান্দরবান সদরের ৬ নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সরকার ঘোষিত লকডাউনের বিরোধিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে গত ১৪ এপ্রিল নিজ ফেইসবুকে একাধিক স্ট্যাটাস দেন জিহাদ।
বান্দরবান সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে মো. জিহাদ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে।