মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় মো. বাবুল শেখ (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু বাবুল পাগলীবাড়ি এলাকার সোহেল মিয়ার ছেলে।
শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূঞা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে পাগলীবাড়ি এলাকায় একটি অটোরিকশা শিশুকে চাপা দেয়। স্থানীয়রা তাৎক্ষণিক আহত অবস্থায় শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ সময় সেখানকার কর্তব্যরত ডাক্তার শিশুকে ঢাকায় প্রেরণ করেন। পরে ঢাকায় নেওয়ার পথে শিশুটি মারা যায়। অটোরিকশা নিয়ে চালক পালিয়ে গেছে।