সেচ্ছাসেবী সংগঠন রংপুরের মানুষের কল্যাণের উদ্যোগে সুবিধা বঞ্চিত অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে রংপুর নগরীর ৩১ নং ওয়ার্ডের পূব-নাজীরদিগর ও মাইলানির মোড় এলাকায় ৩০ জন সুবিধা বঞ্চিত অসহায় মানুষদের খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন সংগঠনটির সেচ্ছাসেবীরা।
সংগঠনটির প্রতিষ্ঠাতা দিলরুবা বিজলী বলেন, অনেক স্বপ্ন নিয়ে আমরা ‘রংপুরের মানুষের কল্যাণে’ সংগঠনটি প্রতিষ্ঠা করেছি। এই সংগঠনের মধ্যে দিয়ে আমরা অসহায় মানুষদের সাহায্য করতে চাই।
তিনি বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সারাদেশে চলছে লকডাউন। এতে কর্মহীন হয়ে পড়েছেন অনেক মানুষ। অন্যদিকে শুরু হয়েছে রোজ। এ পরিস্থিতিতে কিছু ব্যক্তি অসহায় মানুষের জন্য সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এই ক্ষুদ্র আয়োজন।
এ সময় সংগঠনটির সদস্য রুহন, সাগর, বাপ্পি, হিমেল, হারুন, শান্তনাসহ কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্বেচ্ছাসেবী তরুন-তরুণীরা উপস্থিত ছিলেন।