অধস্তন আদালতে ১২,২৫৮ আসামির জামিন

সারা দেশে অধঃস্তন আদালত হতে ১২ হাজার ২৫৮ জন আসামি জামিনে মুক্ত হয়েছেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বাসস’কে বুধবার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মহামারী করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ছয় কার্যদিবসে সারা দেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ১২ হাজার ২৫৮ জন আসামি জামিনে কারাগার হতে মুক্ত হয়েছেন।

এ সময়ে ২০ হাজার ৯৫৩টি আবেদন নিষ্পাত্তি হয়েছে।

তিনি আরও জানান, গতকাল ২০ এপ্রিল সারাদেশে অধঃস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ২ হাজার ৯৭৩টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১৫৭৬ জন হাজতি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।