মার্ক্সবাদী রাজনীতিবিদ ভøাদিমির ইলিচ লেনিনের জন্ম ২২ এপ্রিল ১৮৭০ সালে রাশিয়ার সিমবির্স্ক শহরে। তার বাবা ল্য নিকোলয়েভিচ্ উলিয়ানভ এবং মা মারিয়া আলেকজান্ড্রাভনা। লেনিন তার ছদ্মনাম। তার প্রকৃত নাম ভøাদিমির ইলিচ উলিয়ানভ। তিনি সোভিয়েত ইউনিয়নের প্রথম রাষ্ট্রপ্রধান। তাকে বিংশ শতকের অন্যতম প্রধান ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। তার সমর্থকরা তাকে গণমানুষের অধিকার আদায়ের যোদ্ধা হিসেবে বিবেচনা করেন। তিনি আন্তর্জাতিক সাম্যবাদী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব। সাম্মানিক স্নাতক ডিগ্রি লাভ করে ১৮৮৭ সালে তিনি কাজান বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। ছাত্রদের বিপ্লবী আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করে। ১৮৮৯ সালে তিনি সামারায় গিয়ে স্থানীয় মার্ক্সবাদীদের নিয়ে একটি সংগঠন গড়ে তোলেন। ১৮৯১ সালে সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয় থেকে আইন পাস করে সামারাতে আইন ব্যবসা শুরু করেন এবং সেখানকার মার্ক্সবাদীদের অবিসংবাদী নেতা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। ১৮৯৫ সালের ডিসেম্বরে পার্টির বৃহৎ অংশের সঙ্গে তিনিও গ্রেপ্তার হন। ১৮৯৭ সালে তাকে পূর্ব সাইবেরিয়ার নির্জন স্থানে নির্বাসিত করা হয়। ১৯০০ সালে নির্বাসন থেকে মুক্তি লাভ করে একটি সংবাদপত্র প্রকাশ করার উদ্দেশে তিনি পৃথিবীর বিভিন্ন বড় শহর সফর করেন। রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি গঠনের সময় তিনি লেনিন ছদ্মনাম গ্রহণ করেন। ১৯১৭ খ্রিস্টাব্দের ৭ নভেম্বর পেত্রোগাদের নেভা নদীর একটি জাহাজ থেকে বলশেভিক দলের পক্ষ থেকে ভøাদিমির ইলিচ লেনিন বিপ্লবের ঘোষণা দেন। ওই দিনই বলশেভিকরা পেত্রোগাদ দখল করে নেয়। এই সময় রাষ্ট্রের বহু গুরুত্বপূর্ণ ভবন ও প্রতিষ্ঠান বিপ্লবীদের দখলে চলে যায়। এর মাধ্যমে ধীরে ধীরে বলশেভিকরা সমাজতান্ত্রিক রাশিয়া গড়ে তোলার পথে অগ্রসর হয়। ২২ জানুয়ারি ১৯২৪ সালে লেনিন মৃত্যুবরণ করেন।