কমিউনিটি ব্যাংক বাংলাদেশের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ ও চেয়ারম্যান, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ।
ড. মো. মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার), অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন অ্যান্ড অপারেশন্স), বাংলাদেশ পুলিশ; চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম, পিপিএম, ডিজি (অ্যাডিশনাল আইজি), র্যাব; আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম, ডিআইজি (হিউম্যান রিসোর্স), বাংলাদেশ পুলিশ; হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি-ঢাকা রেঞ্জ; ড. শোয়েব রিয়াজ আলম, অ্যাডিশনাল ডিআইজি (ডেভেলপমেন্ট-রেভিনিউ-১), বাংলাদেশ পুলিশ; মো. ফেরদৌস আলী চৌধুরী, এআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট), বাংলাদেশ পুলিশ; মাসুদ খান, স্বতন্ত্র পরিচালক; কাজী মশিউর রহমান, স্বতন্ত্র পরিচালক; ড. আব্দুল্লাহ আল মাহমুদ, স্বতন্ত্র পরিচালক এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি