না.গঞ্জে ৩০০ দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন নিজস্ব তহবিল থেকে অসহায় ৩০০ পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদের মধ্যে অসহায়, স্বামী পরিত্যক্তা, বিধবা ও দুস্থ মানুষও ছিল। খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ উপস্থিত থেকে বলেন, খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেজে ছিল উন্নতমানের চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, লবণসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস।