সিরাজগঞ্জের ৯ উপজেলার ওপর দিয়ে গত বুধবার রাত ৯টার দিকে আধঘণ্টাব্যাপী কালবৈশাখী বয়ে গেছে। এতে গাছপালা ও কাঁচা ও টিনের ঘর ভেঙে গেছে। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বিদ্যুতের তার ছিঁড়ে দিনভর বহু স্থানে বিদ্যুৎ বিছিন্ন ছিল।
এ ঝড়ে সিরাজগঞ্জ পৌর এলাকার চর রায়পুর গ্রামের একটি ব্রিটিশ আমলের শতবর্ষী বটগাছ উপড়ে পড়ে। এতে অন্তত ১০টি বাড়িঘর ভেঙে যায়। গাছ ও ঘরের নিচে চাপা পড়ে নারীসহ অন্তত ১০ জন আহত হন।