শেবাচিম হাসপাতালে করোনায় আরও ৬ জনের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও আইসোলেশন ওয়ার্ডে ছয় রোগীর মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানান, বরিশাল জেলায় এ পর্যন্ত ৬ হাজার ৩৯৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ১৭৫ জন এবং মোট মৃত্যু হয়েছে ১০৪ জনের। এ জেলায় এ পর্যন্ত ৩ হাজার ২৩২ জন বিদেশগামীর নমুনা সংগ্রহ করা হয়েছে।