কোরআন তেলাওয়াত

পবিত্র রমজান কোরআন নাজিলের মাস। আল্লাহতায়ালার অনুগ্রহ, ক্ষমা ও জাহান্নামের আগুন থেকে মুক্তি প্রাপ্তির মাস। এই মাসে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানেরা আল্লাহর সন্তুষ্টি এবং নৈকট্য লাভের আশায় রোজা পালনের পাশাপাশি কোরআনে কারিম তেলাওয়াত করে থাকেন। ছবিতে মহামারীতে বন্ধ থাকা ঘানার কেইপ কোস্ট উপকূলে কোরআন তেলাওয়াতরত এক যুবক।