চুয়াডাঙ্গায় দরিদ্র, দুস্থ ভাসমান এবং অস্বচ্ছল মানুষের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২৫০ জন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১০টায় শহরের চাঁদমারী মাঠে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র মানুষের হাতে মানবিক সহায়তা তুলে দেন।
প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি মসুরের ডাল প্রদান করা হয়।
এ সময় পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাজিয়া আফরীন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান উপস্থিত ছিলেন।
বিতরণকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, মহামারী করোনাভাইরাসের কারণে লকডাউনে মানুষের বেঁচে থাকার সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী মানবিক সহায়তা পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রীর উপহারগুলো চুয়াডাঙ্গার নিম্ন আয়ের মানুষের মাঝে তা বিতরণ করা হলো।