মাগুরায় করোনায় কর্মহীন শিল্পী প্রণোদনার চেক বিতরণে নানা অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কাছে স্মারকলিপি দিয়েছেন জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও শিল্পীরা।
জেলার ২৬ জন সাংস্কৃতিককর্মী স্বাক্ষরিত স্মারকলিপিতে কর্মহীন ৪৩৮ জন শিল্পী কলাকুশলীর জন্য প্রধানমন্ত্রীর দেওয়া ৪৩ লাখ ৮০ হাজার টাকা বিতরণে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানান।
শিল্পীরা অভিযোগে জানান, প্রকৃত শিল্পীদের বিষয়টি জানতে না দিয়ে একটি অসাধুচক্র বিভিন্ন পরিচিত ব্যক্তির নাম ও আইডি নম্বর সংগ্রহ করে মনগড়া একটি তালিকা চূড়ান্ত করে।