পাবনায় অভ্যন্তরীণ ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

পাবনায় ২০২১ মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনা সদর খাদ্য গুদামে ধান সংগ্রহের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

এ সময় তিনি নীতিমালা অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকৃত লাইসেন্সধারীদের কাছ থেকে চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, জেলা খাদ্য

নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান, পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান রশিদ হুসাঈনী, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকিসহ অন্যান্য ব্যক্তিরা।

জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, এ মৌসুমে সদর উপজেলার ধান সংগ্রহের

লক্ষ্যমাত্রা ১৩৩৭ মেট্রিক টন। অ্যাপস এর মাধ্যমে নিবন্ধনকারী কৃষকেরা প্রতি কেজি ২৭ টাকা দরে সরকারি গুদামে ধান বিক্রি করতে পারবেন। ধান সংগ্রহ চলবে ২৮ এপ্রিল হতে ১৬ আগস্ট ২০২১ পর্যন্ত।