পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৬-এর তিন দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) সকাল ৯টায় জয়পুরহাট শহরের তেঘর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৬-এর শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয়পুরহাট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি ও বিএনপি জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক মো. গোলজার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জজ কোর্টের জিপি অ্যাডভোকেট মো. ছালামত আলী, জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান সুইট, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল আলিম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু, বিএনপি নেতা আলী হাসান মুক্তা, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, ক্রীড়া সংগঠক সুব্বা প্রমুখ।
তিন দিনব্যাপী এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নেয় জয়পুরহাট তেঘর উচ্চ বিদ্যালয় ও খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী আটটি দল হলো— জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল এমএ মডেল মাদ্রাসা, ভাদসা স্কুল, কেজি স্কুল, তেঘর স্কুল, খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়, মাত্রাই উচ্চ বিদ্যালয় ও মীরগ্রাম স্কুল।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে।
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী