সিআইডির অভিযানে গ্রেপ্তার ১

চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে লাখ লাখ টাকা আত্মসাৎ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার নাম মো. ইয়াসিন বাপ্পী (৪৩)। গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেপ্তারের তথ্য জানান সিআইডির সিনিয়র এএসপি (মিডিয়া) জিসানুল হক জিসান।

তিনি বলেন, গ্রেপ্তার ইয়াসিন বাপ্পী একটি প্রতারক চক্রের সক্রিয় সদস্য। বিভিন্ন ব্যক্তিকে ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা আত্মসাৎ করা ছিল তার পেশা। ভুক্তভোগী পাবেল দাস থানায় করা মামলার এজাহারে অভিযোগ করেন, বাপ্পী তাকে একটি নিয়োগপত্র দেন, যেটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিবের কথিত সিলসহ স্বাক্ষরিত। একইভাবে জাল সিল ও স্বাক্ষর দিয়ে বাপ্পী আরও চার জনকে ভুয়া নিয়োগপত্র নিয়ে ২১ লাখ টাকা আত্মসাৎ করেন।