করুনারত্নেকে থামালেন সাইফ, ধনাঞ্জয়াকে মিরাজ

নিজের তৃতীয় ওভারের শেষ বলে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান দিমুথ করুনারত্নেকে সাজঘরে ফেরান সাইফ হাসান। ৭৮ বলে ৭ চার ও ১ ছয়ে ৬৬ রান করেন তিনি। শ্রীলঙ্কান অধিনায়ক-ওপেনারের বিদায়ের পর ফিফটির পথে হাঁটতে থাকা ধনাঞ্জয়া ডি সিলভাকে (৪১) আউট করেন মেহেদী হাসান মিরাজ। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেন্ডির পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৩১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৭ রান করেছে। ব্যাটিংয়ে আছেন পাথুন নিশানকা (৩) ও উইকেটরক্ষক নিরোশান দিকভেলা (১)।স্বাগতিকেরা লিড নিয়েছে ৩৬৯ রানের। লঙ্কানরা ৭ উইকেটে ৪৯৩ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে।

বাংলাদেশ প্রথম ইনিংস অলআউট হয় ২৫১ রানে। ফলোঅন করানোর সুযোগ থাকলেও ২৪২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে শ্রীলঙ্কা। তৃতীয় দিনের শেষভাগে টপ-অর্ডারের ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারাও। ওপেনার লাহিরু থিরিমান্নে (২) মিরাজের বলে আউট হওয়ার পর ওশাদা ফার্নান্দো (১) ফেরেন তাইজুলের বলে। অধিনায়ক করুনাত্নে ১৩ ও ম্যাথিউস ১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেন। 

চতুর্থদিনের শুরুতে অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউসকে (১২) সাজঘরে ফেরান তাইজুল ইসলাম।