টানা দুদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হয়েছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, গত শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার মহান মে দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় এ দুদিন হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ ছিল।
রবিবার সকাল সাড়ে ১০টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে পুনরায় আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। একইসাথে বন্দরে কর্মরত শ্রমিকরা তাদের কাজে যোগদান করায় বন্দরের ভেতরে পণ্য লোড-আনলোড ডেলিভারি দেওয়াসহ সকল কার্যক্রম শুরু হয়েছে।