আ. রউফ চৌধুরী সম্প্রতি ব্যাংক এশিয়ার ৪৫৩তম পর্ষদ সভায় ব্যাংকের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংক এশিয়ার প্রধান উদ্যোক্তা।
ব্যবসায়ী ও শিল্পপতি আ. রউফ চৌধুরী র্যাংগস গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপের চেয়ারম্যান। মিডিয়াওয়ার্ল্ডের পরিচালক, যার অঙ্গ প্রতিষ্ঠান ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। তিনি দেশের পরিবহন, ওষুধ, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, ব্যাংকিং, গভীর সমুদ্রে মৎস্য আহরণসহ বিভিন্ন খাতে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যেগুলো কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে।
এছাড়া তিনি চার বছর বাংলাদেশ বাস্কেট বল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। বিশ বছরেরও বেশি সময় তিনি ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবের নির্বাহী সদস্য। আ. রউফ চৌধুরী বিভিন্ন সামাজিক কর্মকা-ে জড়িত। বিজ্ঞপ্তি