জয়পুরহাটে করোনা পরিস্থিতিতে কর্মহীন ৪০০ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে শহরের বৈরাগীর মোড়ে আল ওয়াহাব ফাউন্ডেশন ও প্রফেসর পাড়া হেল্পিং হ্যান্ড এর উদ্যোগে এসব খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- পৌর কাউন্সিলর মামনুর রশিদ মামুন সংগঠনের সভাপতি আলামিন সবুজ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন চৌধুরী শিলু, মাসুদ রানাসহ সংগঠনের সদস্যরা।
লন্ডন প্রবাসী অ্যাডভোকেট তানজীর আল ওয়াহাব এর আর্থিক সহযোগিতায় এসব খাদ্যসামগ্রী ও ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত নগদ টাকা ওই ফাউন্ডেশনের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
করোনার প্রথম ধাপেও গত বছর ওই লন্ডন প্রবাসী কয়েক হাজার করোনায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা ও নগদ টাকা সহায়তা করেছিলেন।