কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে উপকূলীয় এলাকার শীর্ষ সন্ত্রাসী, কয়েক ডজন মামলার আসামি আবু ছৈয়দের নেতৃত্বে তার বাহিনীর বেপরোয়া গুলিবর্ষণে দুই ব্যবসায়ী গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন উপজেলার মগনামা ইউনিয়নের আফজলিয়াপাড়ার নুরুন নবীর ছেলে ব্যবসায়ী জয়নাল আবেদীন (৪৫), একই গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে ব্যবসায়ী আলী আকবর (৪৩) ও নুর মোহাম্মদের মেয়ে রিফা আকতার (২৬)।