লা লিগার শিরোপা দৌড়ে ভ্যালেন্সিয়াকে হারিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে বার্সেলোনা। সেই ম্যাচে গোলরক্ষক জেসপান সিলেসনের বিপক্ষে জোড়া গোল করেন লিওনেল মেসি। তার মধ্যে শেষ গোলটি ফ্রি-কিকে।
এই নিয়ে ক্লাব ও দেশের হয়ে ফ্রি-কি থেকে ৫৬তম গোলের দেখা পেলেন মেসি। যার ৫০টি এসেছে বার্সার জার্সিতে। আর্জেন্টাইনদের মধ্যে ফ্রি-কিক থেকে ৫৯টি গোল করেছেন ডিয়েগো ম্যারাডোনা। এবার পূর্বসূরি ছিয়াশির মহানায়কের রেকর্ড ভাঙার পথে মেসি। ফ্রি-কিক থেকে আর মাত্র ৩টি গোল করলে তিনি ছুঁয়ে ফেলবেন ম্যারাডোনাকে।
ইতিমধ্যে মেসি টপকে গেছেন দুই স্বদেশি তারকা ম্যানুয়েলের ৪৫ ও ড্যানিয়েল পাসেরেলার ৪৩টি ফ্রি-কিক গোল।
এই সপ্তাহে মেসি মুখোমুখি হবেন অ্যাটলেটিকো মাদ্রিদের। রোহি ব্লাঙ্কোসদের বিপক্ষে প্রথম ফ্রি-কিক থেকে গোলের দেখা পেয়েছিলেন তিনি।